Home » শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি: শপথ গ্রহণ শেষে শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন শেরপুর -১ ( সদর) আসনের বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের পর হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ কামারুজ্জামানের কবরে যান। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও জিয়ারত সম্পন্ন করেন।

এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, পৌর শহর জামায়াতের সেক্রেটারি ডা. হাসানুজ্জামান, জেলা টাইলস এন্ড সেনেটারী মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ জাহান ইসলাম পরাগ সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কবর জিয়ারতে অংশ নেন। জিয়ারত শেষে এমপি উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার শান্তিশৃঙ্খলা ও উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *