Home » শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল

শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল

শেরপুর প্রতিনিধি:

​শেরপুরে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ও শ্রদ্ধা নিবেদন করতে ঈদের নামাজ শেষেই আলহাজ্ব শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।

২১ মার্চ (শনিবার) সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমরী বাজিতখিলা এতিমখানার পাশে অবস্থিত শহীদ কামারুজ্জামানের কবরে উপস্থিত হয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন।

সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ সেখানে উপস্থিত হয়ে শহীদ কামারুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এসময় তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।

জিয়ারত শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে এমপি রাশেদ বলেন, “শহীদ কামারুজ্জামান এই গ্রামের সন্তান। ঈদের এই পবিত্র দিনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ শেরপুর গড়তে সবার সহযোগিতা কামনা করি।”

​কবর জিয়ারতকালে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাদিউল ইসলাম সহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *