Home » শেরপুরে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুরে শহীদ মাহবুবের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ মাহবুব আলমের কবর জিয়ারত করেছেন শেরপুর ১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।

​বৃহস্পতিবার শহীদ মাহবুব আলমের নিজ এলাকায় তাঁর কবর জিয়ারতে যান এমপি। এ সময় তিনি শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং মহান আল্লাহর দরবারে শহীদ মাহবুবকে জান্নাতুল ফিরদাউস নসিব করার প্রার্থনা করেন।

​শহীদ মাহবুবের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের সান্ত্বনা দেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, “শহীদ মাহবুবের আত্মত্যাগ এ দেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এই বীরের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।”

​তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদ মাহবুব আলমের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *