
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ-২০২৬ খ্রিঃ মাসের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ ফাহিম চৌধুরী।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো: শাকিল আহমেদ, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পুলিশ মো: কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মিজানুর রহমান ভূঁঞা, জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সূরা সদস্য হাফেজ মাওলানা আব্দুল বাতেন এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

