
শেরপুর প্রতিনিধি:
শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর জেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তিনি জেলা পরিষদ পরিদর্শনে যান।
এমপি রাশেদুল ইসলাম, জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, “শেরপুরের সার্বিক উন্নয়নে জেলা পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করে যেতে হবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

