
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা রেজিস্টার অফিস পরিদর্শন করেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
সোমবার (৯মার্চ) তিনি জেলা রেজিস্টার অফিসে উপস্থিত হয়ে অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সুবিধা, নথি নিবন্ধন প্রক্রিয়া এবং অফিসের প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণের জন্য সেবার মান আরও উন্নত করা, দ্রুত ও স্বচ্ছভাবে নিবন্ধন কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

