Home » শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ

শেরপুর প্রতিনিধি: 

শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকার চোরাচালানী মদ ও মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার (৪জানুয়ারি) রাতে পরিচালিত অভিযানে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় থেকে ১০৫ বোতল ভারতীয় এবং হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত থেকে ৭টি ভারতীয় কম্বল এবং ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar