Home » শেরপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর সদর হাসপাতাল পরিদর্শন করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর হাসপাতালের সার্বিক সেবার মান যাচাই করতে আকস্মিক পরিদর্শন করেছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। ৮ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে তিনি হঠাৎ করে হাসপাতালটিতে উপস্থিত হন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা ও সামগ্রিক ব্যবস্থাপনা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং লিফটম্যানদের নিয়মিত দায়িত্ব পালন ও নষ্ট হওয়া ফ্যানগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

​হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নত করতে এবং রোগীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *