Home » শেরপুর সীমান্তে বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

শেরপুর সীমান্তে বিজিবির তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ৯টায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তের মেইন পিলার (এমপি) ১০৯৭-এর নিকট দিয়ে দুই ব্যক্তি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির তৎপরতায় তা নস্যাৎ হয়ে যায়।

বিজিবি জানায়, সীমান্তে দায়িত্ব পালনরত টহল দল দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করে এবং সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতায় অনুপ্রবেশের প্রচেষ্টা সফল হতে দেয়নি। পরে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার পর সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে জানানো হয়েছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *