Home » শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ

শেরপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণসংযোগ

শ্রীবরদী প্রতিনিধি:

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থনে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের চিথলিয়া বাজার ও পূর্ব-পশ্চিম জিনিয়া এলাকায় এই গণসংযোগ চালানো হয়।

​জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার বিকেলে নির্বাচনী প্রচারণায় মাঠে নামেন। গণসংযোগকালে তারা সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাহমুদুল হক রুবেলকে জয়যুক্ত করার আহ্বান জানান।

গণসংযোগ শেষে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান বলেন, এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় মাহমুদুল হক রুবেলের কোনো বিকল্প নেই। তারা নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং ভোটকেন্দ্র পাহারায় সতর্ক থাকার আহ্বান জানান।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স  শেরপুর জেলার আহবায়ক আজিজুর রহমান, যুগ্ম-আহ্বায়ক ​জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ​জাকির হোসেন সহ আরো অনেক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *