Home » শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় ও ইফতার মাহফিল

শ্রীবরদীতে গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় ও ইফতার মাহফিল

 

রানা, শ্রীবরদী :

শেরপুরের শ্রীবরদীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মার্চ সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মতবিনিময় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা।

এ তে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপম।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মোহাম্মদ আল বেরুনি, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এসএম সোহান, শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সহ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট, অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *