
রানা, শ্রীবরদী:
সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নব কুমার সাহা শম্ভু প্রমুখ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, শারদীয় দূর্গা পূজা উদযাপন পরিষদের মন্দির কমিটির নেতা শ্রী লালচাঁদ সরকার, শ্রী কালিদাস বণিক, নিতাই রবিদাস, সজল রাজভর, কাবুল দে, দীপক সরকার, অরুণ মোদকসহ উপজেলার ১৩ টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, রাজনীতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
