Home » শ্রীবরদীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীবরদীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

রানা, শ্রীবরদী:

“সবার জন্য চক্ষু সেবা, দৃষ্টিশক্তির অধিকার ”
এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৭ ই অক্টোবর শনিবার দিনব্যাপী পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের অন্তর্গত পূর্ব ছনকান্দা ঈদ গা মাঠ
প্রাঙ্গনে সাজেদা ফাউন্ডেশনের আয়োজনে
ও ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর প্রার্থী
শ্রমিক নেতা ফজলুর করিম লাকির সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রায় কয়েক শতাধিক চক্ষু রোগীকে চোখের যত্ন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিয়মিত চোখ পরীক্ষা, চোখের বিভিন্ন রোগ সম্পর্কে সচেতনতা, সময় মত চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
এ সময় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফজলুল করিম লাকি, উপজেলা জাতীয়তাবাদি ওলামা দলের সভাপতি হাফেজ মাসুদুর রহমান,
পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ মন্ডল,
পৌর ওলামা দলের সাধারণ সম্পাদক গাজীউর রহমান গাজীসহ সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তা, চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *