Home » শ্রীবরদীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

শ্রীবরদীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

রানা, শ্রীবরদী ;

শেরপুরের শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ ই আগস্ট রবিবার শ্রীবরদী সরকারি কলেজ হল রুমে ছাত্রদল কলেজ শাখার আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রদল শ্রীবরদী সরকারি কলেজ শাখার সভাপতি মোয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অনিক চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা ফজলুল হক চৌধুরী অকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
এ সময় ছাত্রদল নেতা মিল্লাত আকন্দ, বাপ্পি, স্বাধীন, মুসলিম সহ ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *