Home » শ্রীবরদীতে সংসদ সদস্য রুবেলের আশু রোগ মুক্তি কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

শ্রীবরদীতে সংসদ সদস্য রুবেলের আশু রোগ মুক্তি কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

রানা, শ্রীবরদী:

১৪৫ শেরপুর ৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিঙ্গাপুরে চিকিৎসারত
মাহমুদুল হক রুবেলের আশু রোগ
মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০শে অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে
বিএনপির দলীয় কার্যালয় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপজেলা বিএনপির আহবায়ক
আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব
আব্দুল্লাহ মামুন দুলাল, পৌর বিএনপির
সদস্য সচিব এস এম সোহান, বিএনপি নেতা
আবু হারিজ বাচ্চু, ইকলাছুর রহমান লিটন,
তাহাজুল ইসলাম, জুবাইল ইসলাম রাজন সহ
উপজেলা, পৌরসভা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ধর্মপ্রান মুসল্লিগণরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গুরুতর অসুস্থ সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল উন্নত চিকিৎসা গ্রহনের জন্য বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে গমন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *