Home » শ্রীবরদীতে সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শ্রীবরদীতে সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

 

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রিফাত আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কলেজ গেট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদের কাছে একটি স্মারকলিপি জমা দেন। এরপর মিছিলটি ফের কলেজের সামনে এসে আধাঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

শিক্ষার্থীরা দাবি করেন, নিষ্ঠাবান, ছাত্রবান্ধব ও আদর্শ শিক্ষক রিফাত আহমেদের বদলির সিদ্ধান্ত অন্যায় এবং এতে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই বদলি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

কলেজের অধ্যক্ষ ফরহাদ আলী বলেন, “আমি শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি পেয়েছি এবং তা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “শিক্ষার্থীদের স্মারকলিপি পেয়েছি, জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হবে।”

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রিফাত আহমেদকে শ্রীবরদী সরকারি কলেজ থেকে শেরপুর সরকারি মহিলা কলেজে বদলির আদেশ দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar