
রানা, শ্রীবরদী:
শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি বাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সীমান্ত জনপদের বালিজুরি বাজারে গণসংযোগ করেন শেরপুর ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। পরে সন্ধ্যায় ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি জুমর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল।
এসময় শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা,যুবদল নেতা ইকলাছুর রহমান লিটন, শ্রমিক নেতা ফজলুল করিম লাকি, রানীশিমুল ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মীর রোকনুজ্জামান লাখু, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ সহ উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
