
ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার সফর কাভার করতে দিন-রাত এক করে কাজ করা সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আমীরে জামায়াতের ফেসবুক আইডিতে উল্লেখ করে তিনি বলেন, দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনাদের কঠোর পরিশ্রম আমি দেখেছি। আল্লাহ উত্তম প্রতিদান দিন।
তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, সুযোগ পেলে একটু বিশ্রাম নেয়ার অনুরোধ রইল। আগামীকাল সবার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।
ডা. শফিকুর রহমানের এই বক্তব্যে সাংবাদিক মহলে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। দায়িত্বশীল ও মানবিক নেতৃত্বের এই বার্তাকে অনেকেই পেশাগত মর্যাদা ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
