
শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ,ইফফাত জাহান তুলি। উপজেলায় পৌঁছানোর পর তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারি কমিশনার (ভূমি) চৌধুরী আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণচন্দ্র রায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন। মিজ ইফফাত জাহান তুলি এর আগে নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখানে তার প্রথম যোগদান। তিনি ময়মনসিংহ জেলার সন্তান এই দক্ষ কর্মকর্তা । কর্মজীবনে তার স্বামীও একজন সরকারি কর্মকর্তা।
