Home » সুন্দরগঞ্জে নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় 

সুন্দরগঞ্জে নবাগত ইউএনও এর সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় 

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মিজ,ইফফাত জাহান তুলি গণমাধ্যম কর্মীদের এক মতবিনিময় সভা করেন। ৩ ডিসেম্বর  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের উপর গুরু আরোপ করে বলেন, জনকল্যাণমুখী, উন্নয়ন ও সেবা কার্যক্রমের উদ্যোগ গুলো গতিশীল ও বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করেন। তিনি বলেন গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।তিনি আরোও বলেন এটি একটি বৃহৎ উপজেলা। এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে। উপজেলার উন্নয়ন,ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতার কথা ব্যক্ত করেন। উপজেলা প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতার মাধ্যমে উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম কে এগিয়ে নেয়া সম্ভব।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) চৌধুরী আল মাহমুদ,উপজেলা সমন্বিত প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম,সম্পাদক মোঃ নুরুন্নবী প্রামানিক সাজু,সাংবাদিক মোঃ শাহজাহান মিঞা,মোঃ আব্দুল মান্নান আকন্দ,রেদওয়ান হাসান,ইমান আলী মামুন,খিজির উদ্দিন,রুবেল  মিয়া,জাহিদ কামাল, এম এ মাসুদ,আনিছুর রহমান ও রেজাউল করিম সহ প্রমুখ। পরে নবাগত ইউএনও কে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar