Home » সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

সুন্দরগঞ্জে সরকারি কলেজের শিক্ষকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময়

 

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া।
গতকাল বুধবার দুপুরে কলেজ হলরুমে এ মতবিনিময় সভা করেন। সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী জাফর এজাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক এসএম জাহাঙ্গীর, প্রভাষক গোলাম সারোয়ার, প্রভাষক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, বিএনপি নেতা শামসুজ্জামান প্রামাণিক তনু, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক আরাফাত উল ইসলাম, বিএনপি নেতা শেখ আলী আজাদ প্রমুখ।
মতবিনিময়কালে অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া বলেন, সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষার মান আরও উন্নত করতে আমি কাজ করতে চাই। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে কলেজের অবকাঠামো আরও উন্নয়ন করা হবে। ল্যাব, লাইব্রেরি ও ক্লাসরুমের সুবিধা বাড়ানো হবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব দেয়া হবে। ভালো শিক্ষা পেলে আমাদের সন্তানরাই সুন্দরগঞ্জকে আরও এগিয়ে নেবে। আমি সেই লক্ষ্যেই কাজ করতে চাই। মতবিনিময় সভায় সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের শিক্ষকসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

যেকোনো ওয়েবসাইট তৈরি করতে যোগাযোগ করুন
This is default text for notification bar