Home » হরিণাকুন্ডুতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ”

হরিণাকুন্ডুতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ”

প্রথম সংবাদ ডেস্ক :

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), হরিণাকুন্ডু উপজেলা শাখার আয়োজনে উপজেলার আদর্শ আন্দুলিয়া ও লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে কিশোরীদের নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ এবং শারীরিক ও মানসিক বিকাশ বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো ও লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) উপপরিচালক সুজিত কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কোর্স পরিচালক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসান, কোর্স সমন্বয়ক আমজাদ হোসেন, হরিণাকুন্ডু রিপোর্টার্স ইউনিটের সভাপতি মকলেছুর রহমান লাড্ডু, হরিণাকুন্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক শাহাবুদ্দিন ও ইমরুল কায়েস।

অনুষ্ঠান শেষে শতাধিক কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *