Home » ০৫ নং বানেশ্বর্দী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রোবায়েত হোসেন 

০৫ নং বানেশ্বর্দী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রোবায়েত হোসেন 

শেরপুর প্রতিনিধি:

আসন্ন শেরপুরের নকলা উপজেলার ০৫ নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা ঘোষণা করেছেন তরুণ উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব মো: রোবায়েত হোসেন। তিনি বর্তমান বানেশ্বর্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

​দলীয় রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা করে যাওয়ায় স্থানীয় ভোটারদের কাছে তিনি একজন জনপ্রিয় ও আস্থার প্রতীকে পরিণত হয়েছেন। এলাকার সর্বস্তরের মানুষের সাথে নিয়মিত যোগাযোগ এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে করে তুলেছে বেশ গ্রহণযোগ্য।

শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত রোবায়েত হোসেন এলাকায় মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার একজন প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত। সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি যেভাবে পাশে দাঁড়ান, তা এলাকার তরুণ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত। একজন সৎ এবং আদর্শবান মানুষ হিসেবে তিনি সব শ্রেণি-পেশার মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।


নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চাইলে মো: রোবায়েত হোসেন বলেন, “আমি দায়িত্ব পেলে বানেশ্বর্দী ইউনিয়নকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। আমার লক্ষ্য হলো ইউনিয়নবাসীর প্রতিটি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করা।”

​তিনি আরও জানান, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জনসেবার যে শিক্ষা তিনি পেয়েছেন, তা ইউনিয়নের সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান। ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক এবং খেলাধুলার প্রতিটি ক্ষেত্রে তার সক্রিয় পদচারণা ভোটারদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে।

​আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন চেয়ে রোবায়েত হোসেন বলেন, “আমি এলাকার মানুষের সুখে-দুঃখে তাদের পাশে ছিলাম, আগামীতেও থাকতে চাই। বানেশ্বর্দী ইউনিয়নবাসী যদি আমাকে নির্বাচিত করে সেবার সুযোগ দেয়, তবে আমি তাদের আস্থার মর্যাদা রাখব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *