
শেরপুর প্রতিনিধি:
সারোয়ার হোসাইনকে সভাপতি, আমানুল্লাহ আসিফ মীর কার্যকরী সভাপতি ও শাহিন আলমকে সাধারণ সম্পাদক করে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা মাজহারুল ইসলাম আরিফ স্বাক্ষরিত ১৩ সদস্যবিশিষ্ট ২০২৬-২৭ মেয়াদের এই কার্যকরী কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে সহ-সভাপতি নূর আলম হাসান নয়ন ও খন্দকার জান্নাতুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম শামীম ও আতিকুর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক ছাঈম বাদশা, কোষাধ্যক্ষ নাঈম মিয়া, দপ্তর ও প্রচার সম্পাদক হাসান মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদ রানা মারুফ, শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শুয়াইব ইসলাম শিপন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাকিব হাসান রনি মনোনীত হয়েছেন।
নতুন কমিটির সদস্যরা আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
