Home » ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের জন্মদিন পালিত

৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদকের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান (আতিক)-এর শুভ জন্মদিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার শেরপুর জেলার মাধবপুরস্থ সমিতির কার্যালয়ে এই জন্মদিন উপলক্ষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। সমিতির দপ্তর সম্পাদকসহ সকল সম্পাদক মণ্ডলীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে অত্যন্ত সুন্দর ও শৃঙ্খলার সাথে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আলোচনায় চলতি বছরের বার্ষিক পিকনিক আয়োজনের বিষয়টি প্রাধান্য পায়। বক্তব্য শেষে উপস্থিত সবাই সাধারণ সম্পাদক আশিকুর রহমান (আতিক)-কে জন্মদিনের শুভেচ্ছা জানান।

এসময় শেরপুর জেলা ৪র্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সোহেল মিয়া বলেন, বিগত সময়গুলোতে সমিতির সার্বিক কল্যাণে বা অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে কর্মচারী ভাইদের পাশে দাঁড়ানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সমিতি যাতে বিপদে-আপদে কর্মচারীদের পাশে দাঁড়াতে পারে এবং প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারে, সে লক্ষ্যে আমি মাননীয় জেলা প্রশাসক, জেলা পরিষদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নিকট থেকে আর্থিক অনুদান সংগ্রহের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া, বছরের শেষে কর্মচারী ও তাঁদের পরিবার-পরিজনের জন্য আনন্দময় বিনোদনের ব্যবস্থা করা আমাদের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যেই সমিতির অবকাঠামোগত উন্নয়নের কাজ আমি নিজ উদ্যোগে শুরু করেছি। আমি যতদিন এ পদে বহাল আছি, কর্মচারীদের কল্যাণে ও সুখে-দুঃখে সর্বদা তাঁদের পাশে থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ভূমি অফিসের কর্মচারী মোঃ সুরুজ মিঞা এবং মোঃ মামুন মিয়া।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিরা সাধারণ সম্পাদকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করার পাশাপাশি সমিতির সকল সদস্যের কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *