
শেরপুর প্রতিনিধি:
আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েছেন তরুণ প্রার্থী মোঃ আনোয়ারুল সাদ্দাত সুইট (এম.এ)। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনবান্ধব পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে তিনি ইতিমধ্যে নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
আনোয়ারুল সাদ্দাত সুইট শেরপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তিনি অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি ‘শেরপুর জেলা ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়ন’-এর নির্বাচিত সভাপতি হিসেবে তৃণমূল পর্যায়ের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।
একটি সম্ভ্রান্ত ও শিক্ষিত মুসলিম পরিবারে বেড়ে ওঠা আনোয়ারুল সাদ্দাত সুইটের বাবা ছিলেন একজন সরকারি ব্যাংকের কর্মকর্তা এবং দাদা পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট)-এর সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক সততা, সামাজিক মূল্যবোধ ও জনসেবার ঐতিহ্য ধারণ করেই তিনি দীর্ঘকাল ধরে রাজনীতির মাঠে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছেন।
পৌর নির্বাচন প্রসঙ্গে মোঃ আনোয়ারুল সাদ্দাত সুইট বলেন, “পৌরবাসীর ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমি একটি আধুনিক, উন্নত এবং নাগরিক সেবামুখী মডেল পৌরসভা উপহার দিতে চাই। আমার লক্ষ্য একটাই—জনগণের প্রত্যাশা পূরণ করা এবং তাদের সেবায় আজীবন পাশে থাকা।”
