Home » শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩টি ভারতীয় গরু জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুরি অফিসপাড়া এলাকা থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিজিবি ফাঁড়ির হাবিলদার মনিরের নেতৃত্বে রানীশিমুল ইউনিয়নের বালিজুরি অফিসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক ফরিদ ওরফে টেন্ডুল ফরিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।

স্থানীয়দের দাবি, ফরিদ মিয়া দীর্ঘদিন ধরে থানার ‘লাইনম্যান’ পরিচয়ে ওই এলাকার চোরাচালান কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। এছাড়া শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনের মালিকানাধীন জমিতে বসতবাড়ি নির্মাণ করে আধিপত্য বিস্তার করে সেখানে ভারতীয় বিভিন্ন পণ্য মজুদ রাখতেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান মঙ্গলবার (১৬ জুন) সকালে গরু জব্দের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জব্দকৃত গরুগুলোর সিজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত গরুগুলো বিধি মোতাবেক পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *