
শফিকুল ইসলাম শামীম, উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন
এর কচুয়া গ্রামে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় ৫ বছরে ৫ কোটি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন কর্মসুচীর অংশ হিসাবে নবিন ও প্রবীণদের সমন্বয়ে ২২ আগস্ট শনিবার সকাল ৯ টায় এলাকার নবীন ও প্রবীনদের
সহায়তায় বৃক্ষ রোপন কর্মসুচী উদ্বোধন করা হয়।তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে দিন ব্যাপি সানুহার টু ধামুরা সড়কের কচুয়া হাই স্কুল সংলগ্ন রাস্তা থেকে শুরু করে ডাঃ মোঃ আলতাফ মাহমুদ হাফিজিয়া ও এতিমখানা হয়ে গোলাম মাওলা ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় বিভিন্ন প্রজাতের ফলজ গাছের চারা রোপন করা হবে।ফলজ ও বিভিন্ন প্রজাতের চারা রোপন করার শুরুতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।এসময় এলাকার নবীন,প্রবীণ,গণ্যমান্যব্যক্তি, সামাজিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।এতে স্থানীয় সাধারণ
মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক
রহমান এর জন্য দোয়া ও
প্রশংসা করেন তারা।
