Home » বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি গঠন

শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধি : 

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় উন্নয়ন সভা ও জেলা সম্মেলন-২৬ অনুষ্ঠানের মাধ্যমে রংপুর জেলা কমিটি গঠন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২ টার দিকে ঐতিহাসিক টাউন হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন রংপুর জেলা শাখা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটি আইন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাছিত ভূঁইয়া, প্রধান আলোচক রংপুর বিভাগের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন এবং সম্মেলনে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন,
স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলার আহ্বায়ক মোছাঃ শরিফা বেগম শিউলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব রবিন চৌধুরী রাসেলসহ রংপুর বিভাগের আট জেলা ও উপজেলা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে শরিফা বেগম শিউলীকে সভাপতি, রবিন চৌধুরী রাসেলকে সাধারণ সম্পাদক, নুর জামাল হককে সাংগঠনিক, সুমন ইসলামকে কোষাধ্যক্ষ, জুয়েল ইসলামকে প্রচার সম্পাদকসহ ৫১ সদস্যর কমিটির অনুমোদন দেয়া হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, প্রশিক্ষণ এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সাংবাদিকতা পেশার মর্যাদা রক্ষা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের পাশে থাকবে।
সভা শেষে সংগঠনের উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং রংপুর বিভাগের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *