Home » জামালপুর জেলা  জামায়াতের আমীরের দায়িত্ব পেলেন অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম

জামালপুর জেলা  জামায়াতের আমীরের দায়িত্ব পেলেন অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম

 

শাহ আলী বাচ্চু জামালপুর থেকে।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সালের

নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আ ফ ম নূরুল ইসলাম।

জেলা আমীরের শপথ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলেরশশ পরিচালক অধ্যক্ষ সাহাবুদ্দিন, বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সাহাবুদ্দিন বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

মঙ্গলবার (১৭ নভেম্বর ) সকালে শহরের হিলফুল ফুযুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত জেলা মজলিসে শুরার অধিবেশনে বিশেষ অতিথি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেন। তিনি নতুন নবনির্বাচিত আমীরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নতুন আমীরের মাধ্যমে জামালপুর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তৃণমূলের নেতাকর্মীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *