Home » নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর উপলক্ষে সংবাদ সম্মেলন

নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রথম সংবাদ ডেস্ক :

নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে নতুন কুঁড়ি স্পোর্টস-এর দ্বিতীয় আসর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

সংবাদ সম্মেলনে তিনি জানান, এবারের আসরে সারাদেশ থেকে মোট ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিভাবান ক্ষুদে ক্রীড়াবিদ নিবন্ধন করেছে, যা নতুন কুঁড়ি স্পোর্টসের ইতিহাসে এক নতুন রেকর্ড।

তিনি আরও জানান, আগামী ০৫ নভেম্বর ২০২৬ তারিখে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-এর দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে ক্রীড়াবিদদের খুঁজে বের করা, তাদের প্রতিভার বিকাশ এবং ক্রীড়াঙ্গনে আগামীর দক্ষ খেলোয়াড় তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *