Home » নড়াইলে বিএনপির মিছিলে হামলায় জাসাস নেতা নিহতের ঘটনায় শেরপুর জেলা জাসাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নড়াইলে বিএনপির মিছিলে হামলায় জাসাস নেতা নিহতের ঘটনায় শেরপুর জেলা জাসাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ

শেরপুর প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মিছিলে সংঘটিত ন্যক্কারজনক হামলায় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখা।

এক বিবৃতিতে শেরপুর জেলা জাসাসের নেতৃবৃন্দ এ বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য ও কখনোই সহিংসতার মাধ্যমে প্রকাশ করা উচিত নয়। একজন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠকের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়।

নেতৃবৃন্দ আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে হবে। হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের সহিংস ও নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।

বিবৃতিতে নিহত সোহেল মোল্লার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁর শোকাহত সহকর্মী, স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়ে এ কঠিন সময়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন—

এ. কে. এম. এনামুল হক বিপু
আহ্বায়ক
জাসাস, শেরপুর জেলা শাখা।

মোঃ হারুন অর রশিদ
সদস্য সচিব
জাসাস, শেরপুর জেলা শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *