Home » শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষা সফর  অনুষ্ঠিত

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষা সফর  অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি:

আনন্দময় পরিবেশে শেখার পরিধি বিস্তৃত করতে এবং
কোমলমতি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সুস্থ মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে এক দিনব্যাপী আনন্দঘন শিক্ষাসফরের আয়োজন করেছে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জামালপুর সদরের বেলটিয়ায় অবস্থিত মনোরম প্রাকৃতিক পরিবেশঘেরা ‘লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক’এ প্লেসের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পরিষদের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে উঠেছিল অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর।

সফরটিকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তুলতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১০টি আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ছিল রিসোর্টের বিভিন্ন রোমাঞ্চকর রাইড উপভোগের সুযোগ ও সবার জন্য আকর্ষণীয় র‍্যাফেল ড্র-এর ব্যবস্থা।

অনুষ্ঠানের শেষ পর্বে পুনাক শেরপুর-এর সভানেত্রী সাদিয়া রহমান বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের হাতে আনন্দঘন পরিবেশে পুরস্কার তুলে দেন।

​এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের সহ-সভাপতি ও পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও প্লেসের পরিচালনা পরিষদের সদস্য নাসরিন আক্তারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্লেসের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, শুধুমাত্র পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ না থেকে শিক্ষার্থীদের প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়া এবং বিনোদনের মাধ্যমে তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করাই এই দিনব্যাপী শিক্ষাসফর আয়োজনের মূল উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *