Home » ‘বিসিক শরৎ মেলা-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠান

‘বিসিক শরৎ মেলা-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠান

অনলাইন ডেস্ক :

শরতের শুভ্রতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে ‘বিসিক শরৎ মেলা-২০২৬’।

৭ অক্টোবর বুধবার সকাল ১১টায় তেজগাঁওস্থ বিসিক ভবনে মেলার উদ্বোধন করেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

দেশীয় সিএমএসএমই শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত মানসম্পন্ন পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ৫ (পাঁচ) দিনব্যাপী এ মেলা আগামী ৭-১১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। মেলার উদ্বোধনের পর বিসিকের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্যভিত্তিক বই ‘কারুপণ্য’-এর মোড়ক উন্মোচন করা হয়।

মেলায় মোট ৬০টি স্টলের মধ্যে ২০টি বস্ত্রজাত, ৮টি পাটজাত, ৬টি গহনা, ৫টি খাদ্য ও খাদ্যজাত, ৩টি চামড়াজাত, ৩টি মধু, ৪টি গৃহসজ্জা এবং ২টি বাঁশ ও বেতজাত পণ্যের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পেয়েছেন। এছাড়া মেলায় ৭টি স্টলে জামদানি, শতরঞ্জি, শীতলপাটি, নকশিকাঁথা, রাজশাহী সিল্ক ইত্যাদি GI (ভৌগোলিক নির্দেশক) পণ্যের উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে।

এ মেলায় বিসিক নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পাশাপাশি সারা দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তারাও অংশগ্রহণ করছেন। এছাড়া আগত দর্শনার্থীদের বিসিকের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করার জন্য বিসিক তথ্য কেন্দ্র ও নকশা কেন্দ্রের স্টল স্থাপন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *