Home » শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা

শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকালে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শেরপুর জেলার ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান, শেরপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: হেদায়েতুল ইসলাম, পরিদর্শক সুশীল কুমার দাস।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের জিপি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব, জেলা ও দায়রা জজ আদালত, শেরপুরের পিপি অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুল মান্নান, শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আবু রায়হান রুপন, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আকরামুজ্জামান রাহাত, শেরপুর এর বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিত্ব মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াতে ইসলামীর নেতা মো: আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, ইটভাটা মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইটভাটার মালিকবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ বায়ু দূষণ রোধকল্পে অবৈধ ইটভাটা বন্ধের উপর গুরুত্বারোপ করেন এবং কৃষি জমি রক্ষায় টপ সয়েল না কেটে বিকল্প উপায়ে ইটভাটার মাটি সংগ্রহের আহ্বান জানান।

অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক শেরপুরে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক মাটি পুড়িয়ে তৈরী ইটের পরিবর্তে সিমেন্ট, বালি ও পাথর দিয়ে তৈরি পরিবেশ বান্ধব ব্লক ইট নির্মাণের জন্য ইটভাটার মালিকদের নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *