Home » শ্রীবরদীতে প্রশাসনের অভিযানে পন্ড হয়ে গেল দুটি বাল্য বিয়ের আয়োজন

শ্রীবরদীতে প্রশাসনের অভিযানে পন্ড হয়ে গেল দুটি বাল্য বিয়ের আয়োজন

রানা,শ্রীবরদী :

শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ২ কিশোরী কন্যা।
পন্ড হয়ে গেল বাল্য বিয়ের দুটি আয়োজন।
বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা ও তাতিহাটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম পুটল এলাকায় বাল্য বিয়ের আয়োজন।
বিয়ে উপলক্ষে অতিথিদের আপ্যায়নে চলছিল রান্নাবান্নার প্রস্তুতি, কন্যাকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতায় ব্যস্ত সময় পার করছে
আত্মীয়-স্বজনরা, দুপুর গড়িয়ে বিকেল হলেই বিয়ে বাড়িতে বর যাত্রী এসে উপস্থিত হতো।
তবে বাল্য বিয়ের খবর পেয়েই দুপুরে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। মুহূর্তে বদলে যায় বিয়ে বাড়ির চিত্র। পন্ড হয়ে যায় বিয়ে বাড়ি দুটির সকল আয়োজন।
উভয় ঘটনাতেই ১৬ বছর বয়সী কিশোরীর
বাল্যবিবাহ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এক কিশোরীর বাবাকে এবং অপর কিশোরীর মাকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে উভয় কিশোরীর অভিভাবকদের মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা প্রদান করেন এবং সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ বিষয়ে অঙ্গীকার করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ বলেন, অসচেতনতার অভাবে অনেক অভিভাবক বাল্যবিয়ের আয়োজন করছে।
বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় পুলিশও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *