
স্টাফ রিপোর্টার :
শেরপুরে দুর্নীতি প্রতিরোধ ও গণসচেতনতা সৃষ্টির কৌশল শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত কার্যালয়ের উদ্যোগে রবিবার দিনব্যাপী শেরপুর পৌরসভা হল রুম মিলনায়তনে শেরপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলার ৪ টি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও সদস্যদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
দিনব্যাপী কর্মশালায় দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন। দুর্নীতি প্রতিরোধ কমিটির গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের ভূমিকা।
সততা সংঘ গঠনের উদ্দেশ্য ও লক্ষ এবং স্কুল কর্তৃপক্ষ শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিক।
, সততা স্টোর গঠনের উদ্দেশ্য ও লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
পরে কর্মশালায় অংশগ্রহণকৃতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এ সময় শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সাইফুল ইসলাম কমল, দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর কার্যালয়ের উপ-পরিচালক মো: কামরুজ্জামান, উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম, আতাউর রহমান, সহ জেলা ও উপজেলা
দুর্নীতির প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
