Home » শেরপুরে বাউল সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বারী বারেক বৈদেশীকে সংবর্ধনা

শেরপুরে বাউল সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বারী বারেক বৈদেশীকে সংবর্ধনা

 

শেরপুর প্রতিনিধি:

বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেশবরেণ্য বাউল শিল্পী ক্বারী বারেক বৈদেশীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​শুক্রবার রাত ৯টায় শেরপুর শহরের নিউ মার্কেটস্থ ‘তথ্য ধারা’ কার্যালয়ে বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাউল সমিতি শেরপুর জেলা শাখার আহবায়ক হারুন জিলানী, সদস্য সচিব হামিদুল সরকার, যুগ্ম আহবায়ক রুকুনুজ্জামান উল্লাস, শেরপুর জেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ আল আমিন খান, যুগ্ম আহ্বায়ক আরএ সুমন সহ বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।

বাউল ও লোক সংস্কৃতির প্রসারে নিবেদিত প্রাণ এই শিল্পীর কেন্দ্রীয় নেতৃত্বে আসায় স্থানীয় সংস্কৃতি কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “ক্বারী বারেক বৈদেশী দীর্ঘদিন ধরে বাউল গানের শুদ্ধ চর্চা ও প্রসারে কাজ করে যাচ্ছেন। তার এই নতুন দায়িত্ব বাউল শিল্পীদের অধিকার আদায়ে এবং লোক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

​ বাউল শিল্পের মানোন্নয়ন এবং বাউল শিল্পীদের ঐক্যবদ্ধ রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বারী বারেক বৈদেশী​।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *