Home » শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

দক্ষতা, পেশাদারিত্ব, সততা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর-মোহাম্মদ।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ঝিনাইগাতী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে আসছেন তিনি। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দ্রুত পুলিশি সেবা ও সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখার কারণে স্থানীয় পর্যায়ে তাঁর কর্মতৎপরতা প্রশংসিত হয়েছে।

পুলিশি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও জনসম্পৃক্ততার মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতেও গুরুত্ব দিয়েছেন ওসি নূর-মোহাম্মদ। তাঁর নেতৃত্বে ঝিনাইগাতী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতী থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি এস এম নূর-মোহাম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ অর্জনকে দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখছেন ওসি এস এম নূর-মোহাম্মদ। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ঝিনাইগাতীর মানুষের নিরাপত্তা ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *