
শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ।
কর্মক্ষেত্রে অসামান্য অবদান, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবায় পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি শেরপুর সদর থানার ওসি হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই সেপ্টেম্বর মাসজুড়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং থানার অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটে।
এ অর্জনের প্রতিক্রিয়ায় ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, এ অর্জন আমার একার নয়; এটি শেরপুর সদর থানার প্রতিটি কর্মকর্তা ও পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রম, সততা ও সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি আমার সব সহকর্মীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এ সাফল্য আগামী দিনে দায়িত্ব পালনে আমাদের আরও অনুপ্রেরণা জোগাবে।
ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার জন্য শেরপুর জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা, আশীর্বাদ ও দোয়া কামনা করেন তিনি।
