Home » শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের মশেনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের মশেনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর প্রতিনিধি:

“সুরে, নৃত্যে, আবৃত্তিতে—শিল্পের ছোঁয়ায় আমাদের প্রাণের মিলনমেলা” প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুর পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)-এর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৩ টায়  শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত এ অনুষ্ঠানে শেরপুর জেলার পুলিশ সুপার ও প্লেসের সভাপতি এ, কে, এম জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পুনাকের সভানেত্রী সাদিয়া রহমান।

অনুষ্ঠানে প্লেসের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও আবৃত্তির মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে তাদের সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার পরিচয় তুলে ধরে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন ও উৎসবমুখর। উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের নান্দনিক পরিবেশনা উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীলতা, নান্দনিক বোধ, মানবিক মূল্যবোধ ও সুস্থ সংস্কৃতিচর্চার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে নিয়মিত সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের প্রতিভা ও পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্লেসের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *