
রানা, শ্রীবরদী :
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদের নব নির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
২০ জুন শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, সহকারী কমিশনার(ভূমি) হাসিব উল আহসান , উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, শ্রীবরদী থানার ওসি নুরুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল বালিজুরি রেন্জ কর্মকর্তা সুমন মিয়া, শ্রীবরদী প্রেসক্লাব সহ-সভাপতি তারিকুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্য একটি জলপাই গাছের চারা এবং জেলা প্রশাসক একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রায় ৬ কোটি ২৩ লক্ষ টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে নির্মিত
চারতলা বিশিষ্ট ভবন ও হল রুম নির্মাণ করা হয়।
