ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান: একজনকে ১০দিনের কারাদণ্ড

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ছড়া ও গারো পাহারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)…

Read More

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারি, শিশু সহ ১০জনকে পুশইন করেছে বিএসএফ

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া বিওপির সীমান্ত দিয়ে নারি, শিশু সহ ১০জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১১জুলাই) ভোরে উপজেলার পানিহাটা নামক স্থান দিয়ে প্রতিপক্ষ ২২ ব্যাটালিয়ন বিএসএফ এর বাবুরামবিল ক্যাম্প কর্তৃক এই পুশইন করা হয়। এদের মধ্যে পুরুষ-৪, মহিলা ৬জন। ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল…

Read More

শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলায় ধর্ষক গ্রেফতার

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নকলায় বুদ্ধি প্রতিবন্ধি শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী আঃ সাত্তার (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (৮জুলাই) সন্ধ্যায় তাকে কুমিল্লা জেলার লাকসাম থানার উওরডা এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৪, জামালপুর এর পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, গত ১৭এপ্রিল দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুটি তাদের বাড়ির পাশের…

Read More

শেরপুরে দুই মাদকসেবীকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড!

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে মাদক জাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহনের অপরাধে ফকির বাদশা(২২) ও তমাল(৩০) নামে দুই যুবকের প্রত্যেককে ২বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০জুলাই) দুপুরে জেলার সদর উপজেলার শেখহাটি মহল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক মাদকবিরোধী অভিযানে এই দন্ডাদেশ প্রদান করেন, সদর উপজেলা নির্বাহী…

Read More

শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেইস ওয়াশ আটক

  রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাই পথে আসা ৬ হাজার ৪ শত ৩২ পিস ফেইস ওয়াশ আটক করা হয়েছে। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির একটি টহল দল ১০ ই জুলাই বৃহস্পতিবার ভোর সকালে উপজেলার সীমান্ত জনপদের মারেক পাড়া এলাকা থেকে ভারতীয় এসব চোরাই মালামাল…

Read More

শ্রীবরদীতে পানিতে ডুবে নিহত ২ শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

  রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের তিনানী ছনকান্দা গ্রামের বাসিন্দা পানিতে ডুবে নিহত দুই শিশু কন্যার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা প্রশাসন। ৯ ই জুলাই বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শোকাহত ২ পরিবারের হাতে আর্থিক সহায়তার প্রত্যেককে ২০ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এসময় উপজেলা প্রকল্প…

Read More

শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে দাদা গ্রেফতার!

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে ৭বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা শমেজ উদ্দিন বইট্টা (৬৫)কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮জুলাই) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ ভিটাকান্দা এলাকার মৃত ওহেদ আলীর ছেলে। ভুক্তভোগী শিশু বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগীর স্বজন ও…

Read More

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান- একব্যক্তির জেল

  মুহাম্মদ আবু হেলাল, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল, ঝোড়া ও গারো পাহারের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮জুলাই) দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় অবৈধ…

Read More

শেরপুরে দর্জি শ্রমিক নেতাদের চাঁদার প্রতিবাদে মালিক সমিতির মানববন্ধন

  শেরপুর প্রতিনিধি: শেরপুরে পোষাক তৈরি দর্জি মালিক সমিতির সদস্য ও সৌদি টেইলার্স এন্ড ফেব্রিক্স এর মালিক মো. সোহেল রানার কাছে গত ৬ জুলাই দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আল মামুন ও একই সংগঠনের সাধারণ সম্পাদক রহিজ মিয়া কর্তৃক ১০ হাজার টাকা চাঁদা দাবি ও হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দর্জি মালিক সমিতির সদস্যরা।…

Read More

শ্রীবরদীর রানীশিমুলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র কর্মী সমাবেশ

  শ্রীবরদী প্রতিনিধি : রাষ্ট্র সংস্কারে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে শত শত নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রানীশিমুল ও তাতীহাটি ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৮ ই জুলাই মঙ্গলবার বিকেলে এ মতবিনিময়…

Read More