শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন এমপি হাফেজ রাশেদুল ইসলাম
শেরপুর প্রতিনিধি: শপথ গ্রহণ শেষে শেরপুরে শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত করেন শেরপুর -১ ( সদর) আসনের বিপুল ভোটে নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায়ের পর হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ কামারুজ্জামানের কবরে যান। সেখানে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত ও জিয়ারত সম্পন্ন করেন।…
