Home » বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত

শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধি: 

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেকঅনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির অভিষেক অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপসহ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (২০ নভেম্বর) দিনব্যাপী বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন।

অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটির সভাপতি (দৈনিক নবচেতনা) শরিফা বেগম শিউলী, সহ-সভাপতি (দৈনিক মানবাধিকার প্রতিনিধি) মোঃ মমিনুর ইসলাম, সাধারণ সম্পাদক (দৈনিক বাংলাদেশের খবর) মোঃ রবিন চৌধুরী রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক (দৈনিক দাবানল) আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক (দৈনিক আজকের প্রত্যাশা) মোঃ  নুর জামাল হক, সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক ডেসটিনি) মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক (দৈনিক বাংলাদেশ সমাচার) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, কোষাধক্ষ (দৈনিক দেশের কন্ঠ) মোঃ সুমন ইসলাম, সহ-কোষাধ্যক্ষ (দৈনিক আজকের প্রত্যাশা) মোঃ শুকরানা, মহিলা বিষয় সম্পাদক (দৈনিক দাবানল) মোছাঃ রিতা সিদ্দিকী, সহ-মহিলা বিষয় সম্পাদক (দৈনিক আখিরা) মোছাঃ নিলুফা ইয়াছমিন, ক্রীড়া সম্পাদক (দৈনিক একুশের সংবাদ) মোঃ সাকিব উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক অগ্নিশিখা) মোঃ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য (দৈনিক চৌকস) শ্রী মঞ্জু রায়, (দৈনিক মত প্রকাশ) মোঃ সাকিব চৌধুরী, সদস্য (দৈনিক একুশে সংবাদ) আবু হাসান মোঃ রোকনুজ্জামান, (দৈনিক চৌকস) মোঃ শাহ কামাল বাবু, (দৈনিক একুশে সংবাদ) মোঃ ইউনুস মিয়া, (দৈনিক বাংলা প্রতিদিন) মেঃ আরিফুল ইসলাম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের
সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন, বাংলাদেশ প্রেসক্লাব নীলফামারী জেলা সভাপতি আজিজুল ইসলাম বুলু, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর উপজেলা সভাপতি মোঃ মাহফুজ রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ প্রেসক্লাব কাউনিয়া উপজেলা সভাপতি, মোঃ সারোয়ার আলম মুকুল, সদস্য মোঃ আমজাদ হোসেন , বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান খলিল, বাংলাদেশ প্রেসক্লাব বদরগঞ্জ উপজেলা সদস্য মাহবুব রহমান বিপ্লবসহ স্থানীয় সাংবাদিক ও গুণীজনবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকতা হচ্ছে সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন এবং সংগঠনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা বক্তারা আরও বলেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা কমিটি সাংবাদিকদের কল্যাণ, পেশাগত মানোন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *