
রানা, শ্রীবরদী :
শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলা সরকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো ফারাজ হাবিব খান।
২২শে নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে বিভাগীয় কমিশনার এস, এম, হুমায়ুন কবির তাকে শ্রীবরদী উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ভূমি হিসেবে প্রদায়ন করেন ২৩শে নভেম্বর সোমবার তিনি শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
নবযোগদানকৃত কর্মকর্তাকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলাগুলোর ভূমি ব্যবস্থাপনায় সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব ভূমিসেবা প্রদানে নবযোগদানকৃত কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
