
রানা, শ্রীবরদী :
হাজার হাজার ভক্ত, অনুসারি,আত্মীয় – স্বজন, শুভাকাঙ্ক্ষীদের চোখের জলে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের সাবেক তিনবারের জনপ্রিয় চেয়ারম্যান,আলহাজ্ব মোহাম্মদ শাজাহান আলী।
১৪ ই এপ্রিল মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ( ইন্না-লিল্লাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ৩ কর্ন্যা সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর ৩ টায় লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রথম জানাজা নামাজ ও তার নিজ বাড়ি উত্তর লঙ্গর পাড়া গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি খড়িয়াকাজিরচর ইউনিয়ন পরিষদের ৩ বার চেয়ারম্যান নির্বাচিত হন। রাজনীতিক অঙ্গনে এক সময় তিনি জাতীয় পার্টির প্রভাবশালী নেতা হিসেবে জেলা জুড়ে পরিচিতি লাভ করেন। শেরপুর জেলা ও শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির দীর্ঘদিন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে জাতীয় পার্টির রাজনীতি থমকে যাওয়ায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে তিনি ধানের শীষের পক্ষে কাজ করেন। এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নবনির্বাচিত শেরপুর ৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস উদ্দিন, শ্রীবরদী উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির শেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রশিদ বিএসসি, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আবু নাসের বাদল, জাপানেতা ইঞ্জিনিয়ার ইকবাল আহসান, হারুন জিলানি সরকার, সাইফুল ইসলাম (আমিন) , বিএনপি নেতা আবু রায়হান মোহাম্মদ আলবেরুনি, আশরাফুল আলম রুপা, গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

