Home » বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ মনু মিয়ার ১৫  তম মৃত্যুবার্ষিকী পালন

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ মনু মিয়ার ১৫  তম মৃত্যুবার্ষিকী পালন

শ্রীবরদী প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, শ্রীবরদীর সাংবাদিকতার পথিকৃত, অধুনালুপ্ত শ্রীবরদীর একমাত্র পত্রিকা ‘বনশ্রী’র সম্পাদক ও প্রকাশক, ১৯৭১ সালের শ্রীবরদী থানা সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক, মহান মুক্তিযুদ্ধের  অন্যতম  সংগঠক, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মাহমুদ (মনু মিঞা)’র ১৫ তম  মৃত্যু বার্ষিকী আজ।

২০১১ সালের ১৪ ই এপ্রিল, পহেলা বৈশাখ তিনি ইন্তেকাল করেন।

বর্ণাঢ্য  কর্মজীবনে তিনি প্রতিষ্ঠা করেন দহেড়পাড় বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়, পাশাপাশি  প্রতিষ্ঠা করেন শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা মরণোত্তর কল্যাণ ট্রাস্ট, শ্রীবরদী গণপাঠাগার, মুক্তিযোদ্ধাগণ পাঠাগার।

১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার শোকাহত পরিবারের পক্ষ থেকে উপজেলা পরিষদ সড়ক সড়স্হ নিজ বাড়িতে আয়োজন করা হয়েছে
কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *