
হৃদয় এস এম শাহ্ আলম, মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:
মাধবপুর উপজেলার মনতলায় বৃহস্পতিবার , ১৬ এপ্রিল সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে অপরূপা বালিকা বিদ্যায়তনের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বাহার।
সহকারী শিক্ষক রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক একেএম নূরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওছার আহমদ, সাবেক জিবি সদস্য মোঃ রফিক উদ্দিন বিল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ জামিল উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম, মাওলানা আবু ইউসুফ, প্রদীপ কুমার মহন্ত, আবু হাসানাত প্রমূখ। বক্তব্য রাখেন বিদায়ী ছাত্রী নাঈমা আক্তার, নবম শ্রেণির ছাত্রী মরিয়ম বেগম,অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন নবম শ্রেণির ছাত্রী সুবর্ণা আক্তার।
আলোচনা সভা শেষে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়, এটি পরিচালনা করেন মনতলা স্টেশন জামেমসজিদের ইমাম মাওলানা মাহবুবুল করিম।

