Home » শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের

মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ

মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো স্কুল শিক্ষক মোঃ হাফিজুর রহমান(৪০)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় শ্রীপুর টু লাঙ্গলবাধ সড়কের ছাবিনগর স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়,বৃহস্পতিবার মাগরিবের আগে ছাবিনগর মোতাহার নামে একজন ভ্যানচালক হাফিজুর রহমান মাষ্টারকে নিয়ে লাঙ্গলবাঁধের উদ্দেশ্য রওনা হন।ছাবিনগর স্ট্যান্ডে মেইন রোডে উঠলেই বিপরীত দিক হতে দ্রুত গতিতে ছুটে আসা একটি প্রাইভেটকার যাহার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-গ ২৪-৭৭৮৫ সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে প্রাইভেটকার চালক গাড়ি রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলো কর্তব্যরত ডাক্তার মোঃ হাফিজুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন এবং ভ্যান চালক মোতাহার মন্ডল উক্ত হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত হাফিজুর রহমান উপজেলার ছাবিনগর গ্রামের মৃত খানজাম মোল্লার ছেলে।তিনি হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্ব) আতাউর রহমান বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকার আটক করা করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *